Model Activity Task Class 5 Health and Physical Education Part 6

 Model Activity Task Class 5 Health and Physical Education Part 6 September 2021, Question and Answer     N E W    


মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১ 

স্বাস্থ্য ও শারীরশিক্ষা 

পঞ্চম শ্রেণি 



স্বাস্থ্যবিধান – ডায়ারিয়া ও মাম্পস 

১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করাে :  ১ x ৮ = ৮

(ক) ডায়ারিয়া 

শরীরেতে যদি জলাভাব হয় , 

চোখ বসে যায় তার , 

পেটটা খারাপ , সাথে পায়খানা 

যদি হয় __________ 

( ১ ) একবার ( ২ ) বারবার 

 উত্তরঃ- বারবার ।


 (খ) ডায়ারিয়া 

বুঝতেই হবে ডায়ারিয়া রােগ 

এবার ধরেছে তাকে , 

দেহকোশে ___________ কমে গেছে তাই 

ক্লান্ত যে হয়ে থাকে । 

( ১ ) মল ( 2 ) জল

উত্তরঃ- জল ।


 ( গ ) ডায়ারিয়া

 ___________ অভাব পূরণ করাই 

এ রােগের মূল কথা ,

 তাই বলে জল উলটোপালটা 

খাবে না তাে যথাতথা ।

( ১ ) জলের ( ২ ) ভিটামিনের

উত্তরঃ- জলের ।

 

( ঘ ) ডায়ারিয়া

 ORS গুলে বিশুদ্ধ জল 

করবেই ব্যবহার , 

পিপাসা পেলেই এক ________ করে

 জল খাওয়া দরকার ।

১ ) গ্লাস ( ২ ) বােতল 

উত্তরঃ- গ্লাস ।


( ঙ ) ডায়ারিয়া 

খাবার তৈরি যিনি করবেন 

যেন __________ নেন হাত ,

 পরিচ্ছন্নতা বড়ােই জরুরি

 কিবা দিন কিবা রাত । 

১ ) মুছে ( ২ ) ধুয়ে

উত্তরঃ- ধুয়ে ।


(চ) ডায়ারিয়া

 ___________ খেয়ে উপশম হলে 

নেই কোনাে চিন্তার , 

নয়তাে স্বাস্থ্য কেন্দ্রে তাকে 

নিয়ে যাওয়া দরকার । 

( ১ ) OSR ( ২ ) ORS 

উত্তরঃ- ORS 


( ছ ) মাম্পস 

__________ এটি এক রােগ 

শিশুদের হয়ে থাকে , 

বড়ােদেরও ওই রােগ হতে পারে 

হঠাৎ যে কোনাে ফাকে !

 ( ১ ) সংক্রামক ( ২ ) অসংক্রামক

উত্তরঃ- সংক্রামক ।


( জ ) মাম্পস

 শরীর গরম , কান মাথা ব্যথা

 বমি বমি ভাব হয় , 

__________ দিকটা ফুলে ফেঁপে ওঠে 

মাম্পস তা নিশ্চয় । 

( ১ ) মুখের ( ২ ) কাঁধের 

উত্তরঃ- মুখের ।


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

 ( ক ) মাম্পস রােগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখাে । ৫

উত্তরঃ- মাম্পস রোগের উপসর্গ গুলি হল—

( i ) অল্প গা গরম , মাথাধরা , ক্ষুধামন্দ , ক্লান্তিভাব দেখা যায় । 

( ii ) কানের কাছে উপরের চোয়ালের গ্রন্থি ফুলে ওঠে । 

( iii ) মুখের দিকে ফুলে উঠতে পারে ।

( iv ) কানেও ব্যথা হয় । 

( v ) বমিবমি ভাব ও বমিও হতে পারে । 



 ( খ ) টীকা লেখাে : প্রতিষেধক টিকা । ২

উত্তরঃ- সংক্রামক জাতীয় রোগগুলি ভাইরাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং রোগ সৃষ্টি করে। এই ধরনের রোগ গুলি ভয়ঙ্কর হয়ে থাকে। রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই রোগের একমাত্র উপায় হল প্রতিষেধক টিকা। প্রতিষেধক টিকা নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয় এবং সংক্রামক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।


———×———


★ অন্যান্য বিষয় 👉 বাংলা ইংরেজি আমাদের পরিবেশ



মন্তব্যসমূহ