Model Activity Task Class 5 Poribesh Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ x ৩ = ৩
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয় — ( ক ) রাঢ় অলে ( খ ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে ( গ ) উত্তরের পার্বত্য অঞ্চলে ( ঘ ) উপকূলের সমভূমি অণ্ডলে ।
উত্তরঃ- পশ্চিমবঙ্গে চা চাষ হয় — ( গ ) উত্তরের পার্বত্য অঞ্চলে ।
১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে – ( ক ) পারসে ( খ ) ট্যাংরা ( গ ) রুই । ( ঘ ) সার্ডিন ।
উত্তরঃ- যেটি সমুদ্রের মাছ সেটি হলাে – ( ঘ ) সার্ডিন ।
১.৩ সৰ্বপল্লী রাধাকৃষ্ণান জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে – ( ক ) শিক্ষক দিবস ( খ ) পরিবেশ দিবস ( গ ) শিশু দিবস ( ঘ ) সাধারণতন্ত্র দিবস ।
উত্তরঃ- সৰ্বপল্লী রাধাকৃষ্ণান জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে – ( ক ) শিক্ষক দিবস।
২. শূন্যস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ______________ ।
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও বাংলাদেশ ।
২.২ বিপ্লবী সূর্য সেন _________ নামে পরিচিত ছিলেন । উত্তরঃ- বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন ।
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে __________ ।
উত্তরঃ- একটি নিত্যবহ নদীর নাম হলাে গঙ্গা ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ২ = ৪
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে ।
উত্তরঃ- সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো -
(i) সুন্দরবন অঞ্চলের মাটিতে নুনের পরিমাণ বেশি হয়।
(i) সুন্দরবন অঞ্চলের মাটিতে বালি কম আর কাদার ভাগ বেশি।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?
উত্তরঃ- লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে যেসব ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো হল-
(i) যে সমস্ত মাচ লুপ্তপ্রায় সেগুলি বেশি পরিমাণে চাষ করতে হবে।
(i) যে সমস্ত মাচ লুপ্তপ্রায় তাদের বাচ্চাগুলিকে বাজারে বিক্রি করা নিষিদ্ধ করতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩ x ১ = ৩
৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি ?
উত্তরঃ- আমরা সহজভাবে সাধারণতন্ত্র বলতে বুঝি সাধারণ মানুষের দেশ। যেখানে সাধারণ মানুষরাই দেশ পরিচালনা করে। রাজার কোন অস্তিত্ব থাকে না। অর্থাৎ সাধারণের ভোটে বিজয়ী হবে সেই সরকারের প্রধান হবে। এই আইন চালু হয় কোন ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি। তাই প্রতি ২৬ শে জানুয়ারি দিনটিতে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
_________________

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন