Model Activity Task Class 6 Geography Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
পরিবেশ ও ভূগােল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ x ৩ = ৩
১.১ উত্তর আমেরিকা ও ইউরােপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলাে –
ক ) প্রশান্ত মহাসাগর
খ ) আটলান্টিক মহাসাগর
গ ) ভারত মহাসাগর
ঘ ) সুমেরু মহাসাগর
উত্তরঃ- খ ) আটলান্টিক মহাসাগর ।
১.২ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি - ক ) উয় - আদ্র খ ) শীতল - আদ্র গ ) শীতল - শুদ্ধ
উত্তরঃ- ক ) উয় - আদ্র ।
১.৩ ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলাে – ক ) কাবেরী খ ) গােদাবরী গ ) নর্মদা ঘ ) মহানদী
উত্তরঃ- গ ) নর্মদা ।
২ . স্তম্ভ মেলাও : ১ x ৩ = ৩
উত্তরঃ-
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| ২.১ আদ্রতা | (ii) হাইগ্রোমিটার |
| ২.২ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ | (iii) গডডইন অস্টিন |
| ২.৩ অখন্ড স্থলভাগ | (i) প্যানজিয়া |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বিকিরণ পদ্ধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় ? ২
উত্তরঃ- পৃথিবী সৃষ্টির সময়ে পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড । জল, স্থল, বায়ুমণ্ডল— কিছুই ছিল না। ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণ এই পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে। পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে। কিন্তু ভেতরের অংশ, উত্তপ্ত অবস্খাতেই থেকে যায়।
৩.২ বিশ্ব উষ্যায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ? ৩
উত্তরঃ- আন্টার্কটিকা হলো পৃথিবীর শীতলতম মহাদেশ। এই মহাদেশ এ বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ুদূষণ ইত্যাদি কারণে আন্টার্টিকার বায়ু দূষণ মুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘ মুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস— সবকিছুই এখন চরম সংকট অবস্থায় পরিণত হচ্ছে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য।
8 . অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়ােজন বলে তুমি মনে করাে ? ৫
উত্তরঃ- নিম্নলিখিত বিভিন্ন কারণে অরণ্য সংরক্ষণ করা প্রয়ােজন ---
i ) প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হলে অরণ্য সংরক্ষণ করা খুবই প্রয়ােজন ।
ii ) বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতে অরণ্য সংরক্ষণ করা প্রয়ােজন ।
iii ) অরণ্য থেকে আমরা অনেক প্রয়ােজনীয় জিনিস সংগ্রহ করে থাকি।
iv ) অরণ্য ধ্বংসের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে এবং ভূগর্ভস্থ জলস্তর নীচে নেমে যেতে পারে তাই অরণ্য সংরক্ষণ করা প্রয়ােজন ।
v ) গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে কিন্তু অরণ্য ধ্বংস হলে ভূমিক্ষয় বাড়ার ফলে বিভিন্ন বিপর্যয় দেখা দিতে পারে ।
_________________


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন