Model Activity Task Class 6 Health and Physical Education Part 6

Model Activity Task Class 6 Health and Physical Education Part 6 September 2021, Question and Answer     N E W    


মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১ 
স্বাস্থ্য ও শারীরশিক্ষা 
ষষ্ঠ শ্রেণি



 স্বাস্থ্য শিক্ষা ও যােগাসন 

১। শূন্যস্থান পূরণ করাে : ১ x ৪ = ৪ 
( ক ) স্বাস্থ্য অমূল্য _____________। 
উত্তরঃ- সম্পদ 

( খ ) মধুমেই ______________ ব্যাধি ।
উত্তরঃ- অসংক্রামক

( গ ) বিশুদ্ধ বায়ু বর্ণ ও ____________ হীন হবে । 
উত্তরঃ- গন্ধহীন 

( ঘ ) ______________  একপ্রকার সংক্রামক রােগ । 
উত্তরঃ- করোনা ভাইরাস 

২। নিম্নের ফাকা ছকটি পূরণ করাে :  ২ x ৩ = ৬ 
উত্তরঃ- 
ইন্দ্রিয়ের যত্নইন্দ্রিয়ের যত্নের নিয়ম গুলি বর্ণনা করো
কি করবেকি করবে না
চোখপরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করব।অযথা ধুলোবালিতে খেলাধুলা করবো না।
ত্বকনিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করবো।অপরিষ্কার পোশাক পরবো না।
দাঁতপ্রতিবার খাওয়ার পর দাত ব্রাশ করবো।সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে কোন খাবার খাব না। 




৩। নীচের তালিকায় কোনটি সু - অভ্যাস এবং কোনটি কু - অভ্যাস তা লেখাে :
( ক ) ভােরে ঘুম থেকে ওঠা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( খ ) নিয়মিত দাঁত মাজা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( গ ) দৈহিক পরিষ্কার - পরিচ্ছন্নতার অভ্যাস  ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( ঘ ) নিয়মিত ব্যায়াম করা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( ঙ ) মিথ্যা কথা বলা  ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
 ( চ ) নিয়মিত ফাস্টফুড খাওয়া ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( ছ ) যত্রতত্র থুথু ফেলা ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( জ ) হাতে থুথু দিয়ে বই - এর পাতা ওলটানাে ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
 ( ঝ ) দাঁত দিয়ে নখ কাটা ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( ঞ ) খেলাধুলা করা । 
উত্তরঃ- সু - অভ্যাস ।


৪। নীচের যােগাসনের ভগ্নিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাকা ঘরে যােগাসনটির নাম লেখাে । ১ x ২ = ২

উত্তরঃ-  ( ক ) পবনমুক্তাসন ।
             ( খ ) চক্রাসন ।


৫। নিজের মতাে করে লেখাে :  ৪ x ২ = ৮ 
( ক ) সু - অভ্যাস গঠনের নিয়মগুলি লেখাে । 
উত্তরঃ- সু অভ্যাস গঠনের নিয়ম গুলি হল —
১. সু - অভ্যাস গঠন করতে হলে দৃঢ় মানসিক প্রত্যয় দরকার । দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজশুরু করলে যে - কোনাে সু - অভ্যাস গঠন করা যায় । 

২. সু - অভ্যাস গঠনের জন্য যেন সদুদ্দেশ্য থাকে । ভালাে উদ্দেশ্য নিয়েই সু - অভ্যাস গড়ে ওঠে । উদাহরণ হিসাবে বলা যায় , বন্ধুদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্য নিয়ে যদি নিয়মিত ব্যায়াম করা , তবে তা সু - অভ্যাস বলে গণ্য হবে না । 

৩. সু - অভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার । সময় নষ্ট না করে সাথে সাথে দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়তে হবে । 

৪. সু - অভ্যাস গঠন করতে হলে কাজটা বারবার বা নিয়মিত করতে হবে । একদিন করে বসে থাকলে , সেটি অভ্যাস হবে না । ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাস করতে হলে , তা নিয়মিত বা রােজ অনুশীলন করতে হবে ।

( খ ) অসংক্রামক রােগের কারণগুলি তালিকাভুক্ত করাে ।
উত্তরঃ- সংক্রামক রোগের কারণ গুলি হল —
ক ) ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার ফলে । 
খ ) শরীরে রােগজীবাণু সংক্রমণের ফলে । 
গ ) খাদ্যে জীবাণু সংক্রমণ বা বিষক্রিয়ার ফলে । 
ঘ ) মহামারি ছড়িয়ে পড়ার ফলে । 
ঙ ) রােগ প্রতিরােধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা ভেঙে পড়ার ফলে । 
চ ) মশারি না টাঙিয়ে শুলে মশার দ্বারা রােগ সংক্রমণ ঘটে । 
ছ ) দূষিত জল পান করার ফলে ।
জ ) অন্যান্যভাবে জলের মাধ্যমে রােগ ছড়াতে পারে । 
ঝ ) শিশুদের যথাযথ টিকাকরণ না করালে । 
ঞ ) নির্দিষ্ট স্থানে শৌচকার্য না করে , মাঠে - ঘাটে যত্রতত্র শৌচকার্য করলে ।





মন্তব্যসমূহ