Model Activity Task Class 6 Health and Physical Education Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১স্বাস্থ্য ও শারীরশিক্ষাষষ্ঠ শ্রেণি
স্বাস্থ্য শিক্ষা ও যােগাসন
১। শূন্যস্থান পূরণ করাে : ১ x ৪ = ৪
( ক ) স্বাস্থ্য অমূল্য _____________।
উত্তরঃ- সম্পদ
( খ ) মধুমেই ______________ ব্যাধি ।
উত্তরঃ- অসংক্রামক
( গ ) বিশুদ্ধ বায়ু বর্ণ ও ____________ হীন হবে ।
উত্তরঃ- গন্ধহীন
( ঘ ) ______________ একপ্রকার সংক্রামক রােগ ।
উত্তরঃ- করোনা ভাইরাস
২। নিম্নের ফাকা ছকটি পূরণ করাে : ২ x ৩ = ৬
| ইন্দ্রিয়ের যত্ন | ইন্দ্রিয়ের যত্নের নিয়ম গুলি বর্ণনা করো | |
|---|---|---|
| কি করবে | কি করবে না | |
| চোখ | পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করব। | অযথা ধুলোবালিতে খেলাধুলা করবো না। |
| ত্বক | নিয়মিত ঠান্ডা ও নিরাপদ জলে স্নান করবো। | অপরিষ্কার পোশাক পরবো না। |
| দাঁত | প্রতিবার খাওয়ার পর দাত ব্রাশ করবো। | সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে কোন খাবার খাব না। |
৩। নীচের তালিকায় কোনটি সু - অভ্যাস এবং কোনটি কু - অভ্যাস তা লেখাে :
( ক ) ভােরে ঘুম থেকে ওঠা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( খ ) নিয়মিত দাঁত মাজা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( গ ) দৈহিক পরিষ্কার - পরিচ্ছন্নতার অভ্যাস ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( ঘ ) নিয়মিত ব্যায়াম করা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
( ঙ ) মিথ্যা কথা বলা ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( চ ) নিয়মিত ফাস্টফুড খাওয়া ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( ছ ) যত্রতত্র থুথু ফেলা ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( জ ) হাতে থুথু দিয়ে বই - এর পাতা ওলটানাে ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( ঝ ) দাঁত দিয়ে নখ কাটা ।
উত্তরঃ- কু - অভ্যাস ।
( ঞ ) খেলাধুলা করা ।
উত্তরঃ- সু - অভ্যাস ।
৪। নীচের যােগাসনের ভগ্নিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাকা ঘরে যােগাসনটির নাম লেখাে । ১ x ২ = ২
( খ ) চক্রাসন ।
৫। নিজের মতাে করে লেখাে : ৪ x ২ = ৮
( ক ) সু - অভ্যাস গঠনের নিয়মগুলি লেখাে ।
উত্তরঃ- সু অভ্যাস গঠনের নিয়ম গুলি হল —
১. সু - অভ্যাস গঠন করতে হলে দৃঢ় মানসিক প্রত্যয় দরকার । দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজশুরু করলে যে - কোনাে সু - অভ্যাস গঠন করা যায় ।
২. সু - অভ্যাস গঠনের জন্য যেন সদুদ্দেশ্য থাকে । ভালাে উদ্দেশ্য নিয়েই সু - অভ্যাস গড়ে ওঠে । উদাহরণ হিসাবে বলা যায় , বন্ধুদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্য নিয়ে যদি নিয়মিত ব্যায়াম করা , তবে তা সু - অভ্যাস বলে গণ্য হবে না ।
৩. সু - অভ্যাস গঠন করতে হলে শারীরিক ও মানসিক তৎপরতা দরকার । সময় নষ্ট না করে সাথে সাথে দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়তে হবে ।
৪. সু - অভ্যাস গঠন করতে হলে কাজটা বারবার বা নিয়মিত করতে হবে । একদিন করে বসে থাকলে , সেটি অভ্যাস হবে না । ব্যায়াম বা শরীরচর্চার অভ্যাস করতে হলে , তা নিয়মিত বা রােজ অনুশীলন করতে হবে ।
( খ ) অসংক্রামক রােগের কারণগুলি তালিকাভুক্ত করাে ।
উত্তরঃ- সংক্রামক রোগের কারণ গুলি হল —
ক ) ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার ফলে ।
খ ) শরীরে রােগজীবাণু সংক্রমণের ফলে ।
গ ) খাদ্যে জীবাণু সংক্রমণ বা বিষক্রিয়ার ফলে ।
ঘ ) মহামারি ছড়িয়ে পড়ার ফলে ।
ঙ ) রােগ প্রতিরােধ ও নিয়ন্ত্রণ ক্ষমতা ভেঙে পড়ার ফলে ।
চ ) মশারি না টাঙিয়ে শুলে মশার দ্বারা রােগ সংক্রমণ ঘটে ।
ছ ) দূষিত জল পান করার ফলে ।
জ ) অন্যান্যভাবে জলের মাধ্যমে রােগ ছড়াতে পারে ।
ঝ ) শিশুদের যথাযথ টিকাকরণ না করালে ।
ঞ ) নির্দিষ্ট স্থানে শৌচকার্য না করে , মাঠে - ঘাটে যত্রতত্র শৌচকার্য করলে ।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন