Model Activity Task Class 6 History Part 6 September 2021

 Model Activity Task Class 6 History Part 6 September 2021, Question and Answer     N E W    


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

ষষ্ঠ শ্রেণি 

ইতিহাস 



১. শূন্যস্থান পূরণ করাে :   ১ x ৩ = ৩ 

( ক ) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতাে __________ ।

উত্তরঃ- তীর্থঙ্কর ।


( খ ) আজীবিক গােষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ____________ ।

উত্তরঃ- গোশাল ।


( গ ) সুও ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ___________  বৌদ্ধ সংগীতির সময় ।

উত্তরঃ- প্রথম ।


২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :  ১ x ৩ = ৩ 

( ক ) পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋকবেদ । 

উত্তরঃ- মিথ্যা ।


( খ ) ভরত গােষ্ঠীর রাজা ছিলেন সুদাস । 

উত্তরঃ- সত্য ।


( গ ) প্রায় ছ - বছর তপস্যা করার পর মহাবীর বােধি বা জ্ঞান লাভ করেন । 

উত্তরঃ- মিথ্যা ।


৩. একটি বা দুটি বাক্যে লেখাে : ২ x ২ = ৪ 

( ক ) মেগালিথ কী ? 

উত্তরঃ- মেগালিথ হল বড়ো পাথরের সমাধি। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। পাথরগুলি বিভিন্নভাবে সাজানো হতো। কোথাও আকাশের দিকে তাকিয়ে, বৃত্তাকারে সাজানো হতো আবার কোথাও বা পাহাড় কেটে গুহার ভেতর সমাধি স্থাপন করা হতো।


( খ ) জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী ? 

উত্তরঃ- জাতকের গল্পের মূল বিষয়বস্তু হলো সাধারণ মানুষের জন্য ধর্ম প্রচারের সাথে সাথে উপদেশ দেওয়া। এই গল্পগুলি পালি ভাষায় বলা ও লেখা হতো। জাতকের গল্প গুলি থেকেই সেইসময়ের সমাজ বিষয়ে অনেক কিছু জানতে পারা যায়।


৪. নিজের ভাষায় লেখাে ( ৩-৪টি বাক্যে ) : ৩ x ১ = ৩

( ক ) নব্যধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল ? 

উত্তরঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। কৃষি হয়ে ওঠে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা। কিন্তু যজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। পাশাপাশি বিভিন্ন জনপদ ও উপজাতি গুলির মধ্যে লড়াই ঝগড়া ব্যবসার ক্ষতি করেছিল। ধর্মের নামে বেড়েছিল আরম্বর ও অনুষ্ঠান। ব্রাহ্মণদের নিয়মে সমুদ্রযাত্রা ছিলো পাপ এবং সুদ নেওয়া ছিল ব্রাহ্ম ধর্মের নিন্দার বিষয়। ব্রাহ্মণ ধর্মের আরো অন্যান্য নিয়ম কানুন এর ফলে সহজ জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছিল। তাই ব্রাহ্মণ ধর্মের বদলে নতুন সহজ সরল ধর্মের খোঁজ শুরু হয়েছিল নব্য ধর্ম আন্দোলন।




_______________



মন্তব্যসমূহ