Model Activity Task Class 6 Poribesh Part 6

 Model Activity Task Class 6 Poribesh Part 6 September 2021, Question and Answer    N E W   


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

ষষ্ঠ শ্রেণি 

পরিবেশ ও বিজ্ঞান 



১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ x ৩ = ৩ 

১.১ যেটি আগ্নেয়শিলা তা হলাে – ( ক ) চুনাপাথর ( খ ) বেলেপাথর ( গ ) মার্বেল পাথর ( ঘ ) গ্রানাইট । 

উত্তরঃ-  ( ঘ ) গ্রানাইট । 


১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলাে – ( ক ) ডেকামিটার ( খ ) ডেসিমিটার ( গ ) মিটার ( ঘ ) মিলিমিটার । 

উত্তরঃ-  ( ঘ ) মিলিমিটার । 


১,৩ মানুষের বুড়াে আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলাে – ( ক ) পিভট সন্ধি ( খ ) হিঞ্জ সন্ধি ( গ ) স্যাডল সন্ধি ( ঘ ) বল এবং সকেট সন্ধি । 

উত্তরঃ- ( গ ) স্যাডল সন্ধি ।


২. ঠিক বাক্যের পাশে ' ✓ ' আর ভুল বাক্যের পাশে ‘ x ' চিহ্ন দাও : ১ x ৩ = ৩ 

২.১ কোনাে স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় । 

উত্তরঃ- ভুল ( x ) ।


২.২  তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায় । 

উত্তরঃ- ভুল ( x ) ।


২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে । 

উত্তরঃ- ভুল ( x ) ।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ২ = ৪ 

৩.১ “ ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত ” — চাপের ধারণা প্রয়ােগ করে কারণ ব্যাখ্যা করাে । 

উত্তরঃ- যেহেতু ভোতা ছুরির প্রান্তের ভাগের ক্ষেত্রফল অনেক বেশি , তাই ছুড়িতে বল প্রয়ােগে উৎপন্ন চাপের পরিমাণ ও অনেক কম হয় । সেই কারণে ভেঁতা ছুরি কোন একটা সবজি বা ফলের উপর রেখে কাটতে গেলে অনেক বেশি বল প্রয়ােগ করতে হয় । এই কারণে ভেঁতা ছুড়িতে সবজি বা ফল কাটা শক্ত ।


৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছােয় ?

উত্তরঃ- বিশুদ্ধ রক্তে অক্সিজেন বেশি থাকে এবং কার্বন - ডাই - অক্সাইড কম থাকে । বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা এর মাধ্যমে আমাদের বাম অলিন্দে পৌঁছায়।আবার বাম অলিন্দ সংকুচিত হয়ে সেই বিশুদ্ধ রক্ত বাম অলিন্দের নিচে থাকা দ্বিপত্র কপাটিকা নামের একমুখী দরজা দিয়ে পৌঁছায় বাম নিলয়ে ।


 ৪. তিন - চারটি বাক্যে উত্তর দাও : ৩ x ২ = ৬ 

৪.১ “ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি ” - ব্যাখ্যা করাে । 

উত্তরঃ- আজ থেকে বহু কোটি বছর আগে আমাদের পৃথিবীর গাছপালাগুলাের অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয় । আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ গুলি মাটির নিচে থাকতে থাকতে বহু কোটি বছর পরে খনিজ তেল ( পেট্রোলিয়াম ) এবং গ্যাসে পরিণত হয় । ওই খনিজ তেল থেকেই আমরা পেট্রোল , ডিজেল , কেরােসিন ইত্যাদি জ্বালানি গুলাে পাই । তাই কয়লা এবং পেট্রোলিয়ামে জড়াে হওয়াশক্তির প্রধান উৎস হল সূর্য ।


৪.২ তােমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট । তােমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্ণয় করাে । তােমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তােমার মতামত লেখাে ।

উত্তরঃ- বন্ধুর ওজন = 60 কেজি, উচ্চতা = 4.5 ফুট

আবার, 1 ফুট = 0.305 মিটার

          4.5 ফুট = 4.5 x 0.305

                       = 1.3716 মিটার

বন্ধুর দেহভর সূচকের পরিমাণ হবে—


_______________




মন্তব্যসমূহ