Model Activity Task Class 7 Bengali Part 6

  Model Activity Task Class 7 Bengali Part 6 - September 2021 (Question and Answer) —  NEW  —


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

সপ্তম শ্রেণি 

বাংলা ( প্রথম ভাষা ) 


১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ( প্রতিটি প্রশ্নের মান - ২ ) 

১.১ বাইরের চলাটা আসল নয় । প্রকৃত চলা কোনটি ?

উত্তরঃ- শিবতােষ মুখােপাধ্যায় প্রণীত ‘ কার দৌড় কতদূর ' নামাঙ্কিত রচনায় লেখকের বিভিন্ন প্রাণী চলাচলের প্রতি নজর দিয়েছে । তার মনে হয়েছে বাইরে চলাটা একমাত্র সত্য নয় । তিনি জানিয়েছেন - এই পৃথিবীতে সব চলার মাঝে যা সত্য কারের হল মানুষের চলা তার মান ভূমির মধ্যে । মানুষের মনের গতিবেগ আলাের গতিবেগ সম্পন্ন ৷ একমুহূর্তেই মানুষ বিশ্বময় ঘুরে আসতে পারে । তার কোথাও বাধা নেই ৷ কোন নিষেধ নেই , মন যেন তার হ্রদ । লেখক জানিয়েছেন ‘ মন রথ অবাধ ' ।


১.২ ‘ জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে ' । — কোন্ প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে ? 

উত্তরঃ- নােট বই কবিতায় বক্তা তার মেজদার কাছ থেকে- ঝােলাগুড় কিসে দেয়? সাবান নি পটকা? এই প্রশ্নের উত্তর মেজদার কাছে মিলবে৷


১.৩ ‘ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন । — কোন্ কথার অবতারণাকে বক্তার ঠাট্টা ' মনে হয়েছে ? 

উত্তরঃ- এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায় , সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে । একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনাে ক্ষতি হয়ে যাবে না কী আর হবে ! সাইবেরিয়ায় বড়ােজোর এক ইঞ্চি বেশি বরফ জমবে !? অসীমা হেসে ফেলে বলল , ' আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন । এতবড়াে লেক কি শুকিয়ে ফেলা যায় ?


১.৪ জেমস এইচ . কাজিন কে ছিলেন ? 

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দের পরবর্তী সময় অর্থাৎ ১৯১৯ সালে তিনি দক্ষিণ ভারত পরিক্রমা বেরিয়েছিলেন । সেখানে “ থিয়সফিক্যাল কলেজ ” এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু ছিলেন জেমস এইচ . কাজিন।


১.৫ ‘ এ ছবি আমি পরেও দেখেছি । – কোন্ দৃশ্যবর্ণনা প্রসঙ্গে একথা এসেছে ? 

উত্তরঃ- মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমােনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন- এ ছবি আমি পরেও দেখেছি । এখানে এই দৃশ্যপটের কথা বলা হয়েছে ।


১.৬ ‘ তাদের রাজত্ব হের অক্ষুন্ন কেমন ’ – কাদের রাজত্ব কেন অক্ষুন্ন রয়েছে বলে কবি মনে করেন ? 

উত্তরঃ- বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কামিনী রায় প্রণীত স্মৃতিচিহ্ন নামাঙ্কিত কবিতায় যারা মনে করে বিশাল অট্টালিকা তৈরীর মধ্যে দিয়ে নিজেদের নাম এই ধরণীর বুকে রেখে যাবেন , তারা ভুল করেছেন । কেননা আর্থিক সমৃদ্ধির কারণে কোন মানুষ পৃথিবীতে নিজের নাম স্থায়ী করে রাখবেন এটা আদৌ সম্ভব নয় । তাই তাদের রাজত্ব অক্ষুন্ন থাকবে না ৷ 


১.৭ ‘ নীরব এখানে অমর কিষাণপাড়া । – কিণপাড়াকে ' অমর ’ বলা হয়েছে কেন ? 

উত্তরঃ- উদ্ধৃত কবিতাংশটি গৃহীত হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রণীত “ চিরদিনের “ কবিতা থেকে ৷ কিষাণপাড়ার প্রকৃতি এবং মানুষের জীবন শান্ত । কোনােরকম ব্যস্ততা সেখানে নেই নেই কোন কোলাহল । দুর্ভিক্ষের পরেও কিষাণপাড়ায় মানুষ আবার কাজের মধ্য দিয়ে জেগে ওঠে । নিজ নিজ পেশায় কাজ করে চলে । দুর্ভিক্ষের হতাশা বা বিপন্নতা এখানে জীবনকে থামিয়ে দিতে পারে না । তাই কিষাণপাড়াকে কবি অমর বলেছেন ।


২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে : ( প্রতিটি প্রশ্নের মান - ৩ ) 

২.১  জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে । - মানুষের সেই কীর্তির কথা ‘ কার দৌড় কদূর ’ রচনায় কীভাবে বর্ণিত হয়েছে ? 

উত্তরঃ- শিবতােষ মুখখাপাধ্যায় প্রণীত ' কার দৌড় কদূর ' নামাঙ্কিত রচনায় লেখক বলেছেন- মানুষ এখন নিজে চলেই ক্ষান্ত নয় । সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক । জাহাজ , রেল , প্লেন , জেট । এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘৌড়দৌড়ের মাঠ করে তুলেছে । সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে স্বর্গমর্ত তােলপাড় করবে । তাই জীবনের ৪৪০ তে মানুষ বিশ্বকীর্তি স্থাপন করেছে ।


২.২ ‘ তুমি একটা স্পাই ' । কোন্ পরিস্থিতিতে বক্তার একথা মনে হয়েছে ? 

উত্তরঃ- স্পাই ' শব্দের অর্থ হল চর ' অর্থাৎ গুপ্ত সংবাদ আদানপ্রদান করে , কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘ - চোর গল্পে -আলােচ্য উক্তিটিতে স্পাই ' বলা হয়েছে । অসীমাকে এবং বলেছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরি । যখন পুরন্দর চৌধুরি জানান তার রেকর্ড করার নামের সঙ্গে অসীমার নামটাও থাকবে , তখন অসীমা তার নিজের পরিচয় দেয় । কারপভের মেয়ে বলে এবং বলে আমার মা বাঙালি মেয়ে । ” গল্প পড়ে জানা যায় অসীমা চরবৃত্তি করেনি সে প্রকৃতিকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল অসীমা চেয়েছিলেন ' প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক । এইজন্যে অসীমা জানিয়েছেন যে প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ ।


২,৩ সরলা দেবী তার জীবনের ঝরাপাতা ' গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন্ তথ্য পরিবেশন করেছেন ? 

উত্তরঃ- ‘আমার সােনার বাংলা’ গানটি প্রথম গাওয়া হয় ১৯০৫ খ্রিস্টাব্দে আগস্ট মাসের ২৫ তারিখে । এই গানটির সুরের বিষয়ে সরলাদেবী তাঁর জীবনের ঝরা পাতা ’ গ্রন্থে বেশ কিছু তথ্য দিয়েছেন । তিনি জানিয়েছেন , কর্তা দাদামহাশয় চুঁচুড়ায় থাকার সময় সময়মতাে বােটের মাঝিদের কাছ থেকে অনেকগুলি বাউল আঙ্গিকের গান সংগ্রহ কে অনেকগুলি বা করেছিলেন সরলাদেবী । তিনি জানিয়েছেন— “ যা কিছু শিখতুম তাই রবিমামাকে শােনাবার জন্য প্রাণ ব্যস্ত । থাকত — তার মতাে সমজদার আর কেউ ছিল না ।” 


২.৪ ‘ এই ছিল তখনকার কোনাে স্বদেশি মিটিং - এর রীতি । - রীতিটি কী ? 

উত্তরঃ- রবীন্দ্রনাথ এই গানগুলি মন দিয়ে শুনতেন এবং সেই সুর অনুসারে নিজের গান রচনা করতেন । আমার সােনার বাংলা ' হল তেমন একটি গান । যা বােটের মাঝির কাছ থেকে আহরিত এবং সরলা দেবীর সুরে বসানাে ।


২.৫ ‘ সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে।– উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করাে । 

উত্তরঃ- রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান ' শীর্ষক গদ্যাংশে যে সময়ের কথা বলেছেন , সেই সময়ে যে - কোনাে স্বদেশি মিটিং - এর রীতিই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের সংগীত পরিবেশন । 


৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 

৩.১ ‘ ঋ , র , ষ এই তিন বর্ণের পরের শব্দের ন > ণ হয় । – প্রতিক্ষেত্রে একটি করে উদাহরণ দাও । 

উত্তরঃ- ঋণ , বর্ণ , স্মরণ , বরণ , তৃণ , শীর্ণ , ঘৃণা ইত্যাদি । 


৩.২ ‘ পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে স্বস্ শব্দের যােগ হলে স্বসূ শব্দের প্রথম স্ হয় য ' ।– উদাহরণ দাও । 

উত্তরঃ- মাতুঃষ্বাসা বা মাতৃষ্বাসা (মাতুঃ + স্বসৃ, মাতৃ + স্বসৃ) - এর বাংলা অর্থ হলো মায়ের ভগিনী, মাসি।

পিতৃষ্বাসা (পিতৃ + স্বসৃ) -এর বাংলা অর্থ হল বাবার ভাই কাকু, জেঠু।


৩.৩ ভাবপ্রকাশক ধ্বন্যাত্মক শব্দের প্রয়ােগে একটি বাক্য রচনা করাে ।

উত্তরঃ- কনকনে শীত আমি একদম পছন্দ করি না। এখানে কোন কোন হল ধন্যাত্মক ভাব প্রকাশ শব্দ।



—————————



মন্তব্যসমূহ