Model Activity Task Class 7 Geography Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ x ৩ = ৩
১.১ ‘ পৃথিবীর ছাদ ' যে মালভূমিকে বলা হয় সেটি হলাে— ক ) ছােটোনাগপুর মালভূমি খ ) মালব মালভূমি গ ) পামীর মালভূমি ঘ ) লাদাখ মালভূমি
উত্তরঃ- গ ) পামীর মালভূমি ।
১.২ নদীর উচ্চ প্রবাহে ' I ' আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলাে—
ক ) ভূমির ঢাল কম থাকা খ ) উপনদীর সংখ্যা বেশি থাকা গ ) নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া ঘ ) নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া
উত্তরঃ- গ ) নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া ।
১.৩ যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলাে— ক ) চুনাপাথর খ ) কাদাপাথর গ ) ব্যাসল্ট ঘ ) মার্বেল
উত্তরঃ- ঘ ) মার্বেল ।
২. স্তম্ভ মেলাও : ১ x ৩ = ৩
| ক স্তম্ভ | খ স্তম্ভ |
|---|---|
| ২.১ কিলিমাঞ্জারো | iii) আগ্নেয় পর্বত |
| ২.২ গ্রানাইট | i) আগ্নেয় শিলা |
| ২.৩ মিয়েন্ডার | ii) নদীর মধ্য প্রবাহ |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করাে । ২
৩.২ নীলনদের উপর কী উদ্দেশ্যে আসােয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল ? ৩
উত্তরঃ- বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জল সেচ এই দুটি মূল উদ্দেশ্য নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল। তুমি নদী বাঁধ নির্মাণের আরো অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্য কি সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলি বহুমুখী নদী পরিকল্পনা। নীল নদের উপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে।
৪. ‘ মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে'— বক্তব্যটির যথার্থতা বিচার করাে । ৫
উত্তরঃ- মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও, মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দ কে নষ্ট করে চলেছে।
কৃষি ব্যবস্থার প্রসার , শিল্পায়ন , নগরায়ণ ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে । বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা বন্যারই কারণ হয়ে ওঠে । একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা মাটিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে , অন্যদিকে সেচের জলের জোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে । শুধু তাই নয় , শহর , শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে ।
__________________



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন