Model Activity Task Class 7 Health and Physical Education Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
সপ্তম শ্রেণি
স্বাস্থ্যশিক্ষা ও যােগাসন
১। সঠিক উত্তরটিকে বেছে নিয়ে ( ✓ ) চিহ্ন দাও : ১ x 8 = 8
( ক ) মোধিক্যের কারণ কী ?
( ১ ) শরীরচর্চার অভ্যাস
( ২ ) হরমােনের সমস্যা
( ৩ ) ফাস্টফুড খাওয়া
( ৪ ) সব কয়টি
উত্তরঃ- ( ৪ ) সব কয়টি ।
( খ ) সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে ?
( ১ ) ১০ % ( ২ ) ১৫ % ( ৩ ) ২ % ( ৪ ) ২৫ %
উত্তরঃ- ( ২ ) ১৫ % ।
( গ ) মেদবৃদ্ধি রুখতে কী করতে হবে ?
( ১ ) শরীরচর্চা ( ২ ) পরিমিত খাওয়া ( 3 ) সঠিক জীবনশৈলী ( ৪ ) সব কয়টি
উত্তরঃ- ( ৪ ) সব কয়টি ।
( ঘ ) খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালােরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে ?
( ১ ) হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ( ২ ) মেদাধিক্য ঘটায় ( ৩ ) স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে ( ৪ ) হাড়ের গঠন সুদৃঢ় করে
উত্তরঃ- ( ২ ) মেদাধিক্য ঘটায় ।
২। সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখাে । ১x৫ = ৫
( ক ) বিদ্যালয়ের মিড - ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি ।
উত্তরঃ- সত্য ।
( খ ) মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে ।
উত্তরঃ- সত্য ।
( গ ) ব্যায়াম করলে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় । উত্তরঃ- সত্য ।
( ঘ ) প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ।
উত্তরঃ- সত্য ।
( ঙ ) খেলাধুলাে করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে ।
উত্তরঃ- সত্য ।
৩। নীচের যােগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে , ছবির পাশের ফাঁকা ঘরে যােগাসনটির নাম লেখাে । ২ x ২ = ৪
উত্তরঃ- ( ক ) উষ্ট্রাসন ।
( খ ) ধনুরাসন ।
৪। পূর্ণধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে শ্বাসক্রিয়া , প্রারম্ভিক অবস্থান , দেহভঙ্গি , উপকারিতা ও সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলি লেখাে । ১ x ৭ = ৭
উত্তরঃ- পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়ামের মধ্যে বিভিন্ন বিষয়ের মৌলিক পার্থক্যগুলি হল—
শ্বাসক্রিয়া:- পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রাণায়াম উভয়ের ক্ষেত্রেই শ্বাস প্রক্রিয়া স্বাভাবিক থাকবে ।
প্রারম্ভিক অবস্থান:-
পূর্ণ ধনুরাসন— ১. প্রথমে উপুড় হয়ে পা জোড়া রেখে সােজাভাবে শুতে হবে । হাত শরীরের পাশে থাকবে
২. দু - পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে ।
৩. এবার ডান হাত দিয়ে ডান পায়ের বুড়াে আঙুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়াে আঙুল ধরে কনুই দুটো ভাজ করে দু - পায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঠেকাতে হবে ।
৪. কনুই দুটোকে মাথার দু - পাশে সামনের দিকে রাখতে হবে ।
৫. হাঁটু দুটো যতটা সম্ভব সংলগ্ন রাখতে হবে ।
৬. অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে ।
শীতলী প্রাণায়াম— ১. প্রথমে পদ্মাসনের মতো বাবু হয়ে সুখাসনে বসতে হবে।
২. মেরুদন্ড সোজা রেখে দুই হাতের তালু দুই হাত সোজা রেখে দুই হাঁটুর উপরে রাখতে হবে।
৩. এবার জীবকে নলের মত সরু করে ধীরে ধীরে শ্বাস টানতে হবে, তার ফলই গলায় শীতল ভাব অনুভূত হবে। বাতাস টানলে একটা মৃদুমন্দ শব্দ শোনা যাবে। এভাবে কিছু সময় করার পর ধীরে ধীরে প্রাণভরে অবস্থায় ফিরে আসতে হবে।
দেহভঙ্গি:- পূর্ণ ধনুরাসন এর দেহভঙ্গিমা হলো ধনুকের মতো এবং শীতলী প্রণয়ামের ভঙ্গিমা পদ্মাসন (বাবুর মতো) এর মতো।
উপকারিতা:- পূর্ণ ধনুরাসন অভ্যাস করলে মেরুদন্ড, কোমড়, ঘাড় ও হাঁটুর নমনীয়তা বৃদ্ধি হয়। শীতলী প্রাণায়াম অভ্যাসের ফলে হাই ব্লাড প্রেসার, নার্ভস টেনশন, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ, ক্লান্তি প্রভৃতি নিবারণে এই প্রণাম বিশেষভাবে উপকারী।
সতর্কতা:- যাদের উচ্চ রক্তচাপ, পেশির দুর্বলতা আছে তাদের পূর্ণ ধনুরাসন অভ্যাস করা উচিত নয় এবং যাদের হাঁপানি, সর্দিকাশি ও ঠান্ডা লাগার ধাত আছে তাদের শীতলী প্রিণায়াম আসন করার ক্ষেত্রে যোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন