Model Activity Task Class 7 History Part 6 September 2021

Model Activity Task Class 7 History Part 6 September 2021, Question and Answer     N E W    


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

সপ্তম শ্রেণি 

ইতিহাস 



১ . বেমানান শব্দ বা নামটি চিহ্নিত করাে : ১ x ৩ = ৩ 

১.১ বাবর , হুমায়ুন , শেরশাহ , আকবর 

উত্তরঃ- শেরশাহৎ।


১.২ প্রতাপাদিত্য , কেদার রায় , ইশা খান , বৈম খান 

উত্তরঃ- কেদার রায় ।


১.৩ জাবত , কানুনগাে , কারােরী , জিজিয়া 

উত্তরঃ- জিজিয়া ।


২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে : ১ x ৩ = ৩

২.১ ‘ দাগ ’ ও ‘ হুলিয়া ’ ব্যবস্থা চালু রাখেন শেরশাহ । 

উত্তরঃ- সত্য ।


২.২ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন । 

উত্তরঃ- সত্য ।


২.৩ মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল ।

উত্তরঃ- মিথ্যা ।


৩. সংক্ষেপে উত্তর দাও ( ৩০-৫০টি শব্দ ) :  ২ x ২ = ৪

৩.১ ‘ দাক্ষিণাত্য ক্ষত ’ বলতে কী বােঝাে ? 

উত্তরঃ- খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্য গুলোকে জয় করে মারাঠাদের দমন করবেন। কিন্তু তা আর হলো না। বদলে, বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারলো না। ২৫ বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন ১৭০৭ খ্রিস্টাব্দে।


৩.২ ‘ দীন - ই ইলাহি ’ কী ? 

উত্তরঃ- আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়ে ছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না— রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি, ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়ে ছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হল ‘সুলহ-ই-কুল’। ‘দীন-ই-ইলাহী’ হলো এই নীতিরই বাস্তব প্রতিফলন।


৪. নিজের ভাষায় লেখাে ( ১০০-১২০টি শব্দ ) : ৫ x ১ = ৫ 

৪.১ ‌‌শে‌‌রশাহের যে - কোনাে দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখাে ।  ৫ x ১ = ৫‌‌‍‌ 

উত্তরঃ- শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা , রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসনব্যবস্থার অনেকটা মিল ছিল । শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শের শাহ কিছু সংস্কার করেছিলেন ।

    (i) শের শাহ কৃষককে ‘ পাট্টা ’ দিতেন । এই পাট্টা-য় কৃষকের নাম , জমিতে কৃষকের অধিকার , কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত । তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত ।

    (ii) যােগাযােগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শের শাহ সড়কপথের উন্নতি করেন । তিনি বাংলার সােনারগাঁ থেকে উত্তর - পশ্চিম সীমান্তে পেশােয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান । রাস্তাটির নাম ছিল ‘ সড়ক - ই আজম । এই রাস্তাই পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রােড় নামে খ্যাত হয় । এছাড়াও আগ্রা থেকে যােধপুর এবং চিতাের পর্যন্ত একটি সড়ক তৈরি হয় । লাহাের থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয় ।



_____________



মন্তব্যসমূহ