Model Activity Task Class 7 Poribesh Part 6

 Model Activity Task Class 7 Poribesh Part 6 September 2021, Question and Answer    N E W   


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

সপ্তম শ্রেণি 

পরিবেশ ও বিজ্ঞান 


১ ঠিক উত্তর নির্বাচন করাে : ১ x ৩ = ৩ 

১.১ যেক্ষেত্রে আলাের বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলাে — ( ক ) দেয়াল ( খ ) কাগজ ( গ ) কাপড় ( ঘ ) আয়না । 

উত্তরঃ- ( ঘ ) আয়না । 


১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলাে — ( ক ) সুর্য ( খ ) বায়ুপ্রবাহ ( গ ) জীবাশ্ম জ্বালানি ( ঘ ) জৈব গ্যাস । 

উত্তরঃ-  ( গ ) জীবাশ্ম জ্বালানি ।


১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলাে — ( ক ) আলু ( খ ) কচুরিপানা ( গ ) বেল ( ঘ ) কুমড়াে । 

উত্তরঃ- ( গ ) বেল ।


২. ঠিক বাক্যের পাশে ‘ ✓ ’ আর ভুল বাক্যের পাশে ‘ x ’ চিহ্ন দাও : ১ x ৩ = ৩ 

২.১ কোনাে দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় । 

উত্তরঃ- ঠিক [ ✓ ]


২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরােয় তাকে পর্বমধ্য বলে । 

উত্তরঃ- ভুল [ x ]


২,৩ তেঁতুল পাতা হলাে একক পত্রের একটি উদাহরণ । 

উত্তরঃ- ভুল [ x ]



৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ২ = ৪ 

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত – লােহার চেয়ার না কাঠের টুল ? কেন ? 

উত্তরঃ- চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর উপর দাঁড়িয়ে কাজ করা উচিত। কারণ, কাঠ তড়িতের কুপরিবাহী। লোহা তড়িৎ এর সুপরিবাহী। লোহার চেয়ারে দাঁড়ালে ইলেকট্রিক শর্ট হতে পারে। কিন্তু, কাঠের চেয়ারে দাঁড়ালে ইলেকট্রিক শর্ট করবে না।


৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী ? 

উত্তরঃ- উদ্ভিদের মূলের প্রধান কাজ গুলি হল—

(i) মাটির নিচে প্রবেশ করে জল, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে গাছের বাকি অংশে পৌঁছে দেওয়া।

(ii) মাটির সঙ্গে গাছকে শক্তভাবে ধরে রাখা।


৪. তিন - চারটি বাক্যে উত্তর দাও : ৩ x ২ = ৬ 

৪.১ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়াে করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ? ব্যাখ্যা করাে । 

উত্তরঃ- সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে, বড় ছিদ্রটি অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরি করবে।


৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করাে ।

উত্তরঃ- সমুদ্রের মাছ যেভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তা হল—

(i) ঘন মূত্র ত্যাগ করা, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।

(ii) ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করা।


____________________





মন্তব্যসমূহ