Model Activity Task Class 8 Geography Part 6 September 2021

Model Activity Task Class 8 Geography Part 6 September 2021, Question and Answer     N E W    

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 
অষ্টম শ্রেণি 
পরিবেশ ও ভূগােল 


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : ১ x ৩ = ৩ 
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করাে— 
ক ) নিরক্ষীয় অঞ্চল –  সূর্যের তির্যক রশ্মি খ ) নিরক্ষীয় অঞ্চল- বায়ুর উচ্চচাপ গ ) অঞ্চল- বায়ুর উচ্চচাপ ঘ ) মেরু অঞ্চল -সূর্যের লম্ব রশ্মি 
উত্তরঃ- গ ) অঞ্চল- বায়ুর উচ্চচাপ ।

১.২ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলাে—
 ক ) ক্রান্তীয় জলবায়ু খ ) লরেন্সীয় জলবায়ু গ ) ভূমধ্যসাগরীয় জলবায়ু ঘ ) তুন্দ্রা জলবায়ু 
উত্তরঃ- ঘ ) তুন্দ্রা জলবায়ু ।


১.৩ দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলাে— 
ক ) গ্রনচাকো । খ ) পম্পাস গ ) ল্যানােস ঘ ) সেলভা 
উত্তরঃ- খ ) পম্পাস ।


২. বাক্যটি সত্য হলে ‘ ঠিক ’ এবং অসত্য হলে ' ভুল ' লেখাে : ১ x ৩ = ৩ 
২.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয় । 
উত্তরঃ- ভুল ।

২.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উয়তার সম্পর্ক ব্যস্তানুপাতিক । 
উত্তরঃ- ঠিক ।

২.৩ জুলাই - অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে । 
উত্তরঃ- ভুল ।


৩. সংক্ষিপ্ত উত্তর দাও : 
৩.১ সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন ?   
উত্তরঃ- আকাশের মেঘ গুলি হল অসংখ্য ছোট ছোট জল কণার সমষ্টি। এই মেয়েগুলি যখন উপরের দিকে পড়তে থাকে তখন শীতল বায়ুর সংস্পর্শে আসে ও আরও ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণা গুলো পরস্পর যুক্ত হয়ে বড় জল কণায় পরিণত হয়। তুলনায় বড় জলকণা গুলো বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে না। তখন পৃথিবীর অভিকর্ষের টানে বৃষ্টি ঝরে পড়ে। তাই সব মেঘ থেকে বৃষ্টি হয় না।

৩.২ ‘ আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টিঅরণ্য দুর্গম প্রকৃতির’- ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে ।   
উত্তরঃ- আমাজন অববাহিকার সারা বছর প্রচুর উষ্ণতা ও বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা ২৫°সে. -২৭°সে., বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫০ সেমি -৩০০ সেমি । কোন কোন স্থানে প্রায় ১০০০ সেমিরও বেশি বৃষ্টিপাত হয়। এখানেই ঘন চিরহরিৎ গাছেরও বনভূমির সৃষ্টি হয়েছে । এখানকার গাছগুলোর পাতা বড় ও শক্ত । গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরন্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না । সূর্যের আলো পৌঁছোতে না পারায় আমাজন অববাহিকার তলদেশ স্যাঁতসেতে ও ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ।

৪. চিত্রসহ শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করাে ।   
উত্তরঃ- সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে কোনাে পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ঐ বায়ু পর্বত বা  
উচ্চভূমিতে বাধা পেয়ে ঐ পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যায় । ঊর্ধ্বগামী এই বায়ুক্রমশ প্রসারিত হয় । ও ঠান্ডা হয় । আরও ওপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় । এই বৃষ্টি হলাে শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত ( Orographic Rainfall ) । পর্বতের যে ঢল ব্রার বায়ুপরের দিকেওঠেও বৃষ্টিপাত ঘটায় সেইঢাল হলাে প্রতিবাত ঢাল ( Windward Slope ) । আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নীচের দিকে নামে , সেই ঢাল হলাে অনুবাত ঢাল ( Leeward Slope ) ।

_______________



_____________

মন্তব্যসমূহ