Model Activity Task Class 8 Health and Physical Education Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
অষ্টম শ্রেণি
স্বাস্থ্যশিক্ষা ও যােগাসন
১। শূন্যস্থান পূরণ করাে : ১ x ৭ = ৭
( ক ) গ্রামের খােলা জায়গায় ____________ কোনাে চিহ্ন থাকবে না ।
উত্তরঃ- মলত্যাগের
( খ ) সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের ____________ ও _____________ নিকাশের ব্যবস্থা রাখতে হবে ।
উত্তরঃ- চাতাল, জল
( গ ) প্রতিটি শৌচাগারে পরিষ্কার - পরিচ্ছন্ন ও স্বাভাবিক _____________ _____________সংস্থান রাখতে হবে ।
উত্তরঃ- আলো, বাতাস
( ঘ ) খাটাল , শূকরের খামার , মুরগির পােলট্রি প্রভৃতি অতি ঘন _____________ এলাকা থেকে দূরে রাখতে হবে ।
উত্তরঃ- জনবসতি
( ঙ ) গ্রামের পরিবেশ _____________ করে গড়ে তােলবার জন্য বৃক্ষরােপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরােপ করতে হবে ।
উত্তরঃ- নির্মল
( চ ) নলকূপ ও নদীর জল ____________ পরিষ্কার - পরিচ্ছন্ন রাখতে হবে ।
উত্তরঃ- নিরাপদ
( ছ ) জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি ____________ আন্দোলনের রূপ দিতে হবে ।
উত্তরঃ- সামাজিক
২। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে “ ✓ ” চিহ্ন দাও : ১ x ৩ = ৩
( ক ) এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে হাতের পেশি সুগঠিত হয় । কাঁধ , ঘাড় ও পেটের পেশির শক্তি বৃদ্ধি পায় । হজম শক্তি বৃদ্ধি পায় । কিন্তু কোমরে , হাঁটুতে ও হাতে চোট - আঘাত থাকলে এই আসনটি অভ্যাস করা উচিত নয় এই আসনটির নাম কী ?
( ১ ) কুক্কুটাসন ( ২ ) বজ্রাসন ( ৩ ) তুলাদণ্ডাসন
উত্তরঃ- ( ১ ) কুক্কুটাসন ।
( খ ) এই আসনটির অভ্যাসের সময় শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকে । এই আসন অনুশীলনের ফলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় । পিঠের মাংসপেশিগুলিকে সুস্থ ও সবল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় । এই আসনটির নাম কী ?
( ১ ) গুপ্তাসন ( ২ ) হলাসন ( ৩ ) পবনমুক্তাসন
উত্তরঃ- ( ২ ) হলাসন ।
( গ ) পা জোড়া রেখে সােজা হয়ে দাঁড়িয়ে শ্বাস ছাড়তে ছাড়তে কোমরের উপরের অংশকে সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুকে স্পর্শ করে থাকবে এবং হাতদুটি পায়ের দু - পাশে মাটি স্পর্শ করবে । এই আসনটির নাম কী ?
( ১ ) পশ্চিমােত্তানাসন ( ২ ) হলাসন ( ৩ ) পদহস্তাসন
উত্তরঃ- ( ৩ ) পদহস্তাসন ।
৩। ( ক ) এই করােনাকালে তুমি তােমার সহপাঠীদের ফুসফুসের বায়ু চলাচলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কোন প্রাণায়ামটি অনুশীলনের সুপারিশ করবে ? ১
উত্তরঃ- এই করােনাকালে আমি আমার সহপাঠীদের ফুসফুসের বায়ু চলাচলের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য অনুলোম বিলোম প্রাণায়ামটি অনুশীলনের সুপারিশ করবো।
( খ ) এই প্রাণায়ামটির শ্বাসক্রিয়া , অনুশীলনের পদ্ধতি , সময়কাল , উপকারিতা ও সতর্কতা বর্ণনা করাে । ৫
উত্তরঃ- শাসক্রিয়া:- ধীরে ধীরে ডান নাক দিয়ে বায়ু গ্রহণ করে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হয় । অনেকে বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে অভ্যাস করে থাকে ।
পদ্ধতি:- ১. প্রথমে পদ্মাসনে অথবা সুখাসনে অথবা সুখগােমুখাসনে বসতে হয় । ২. এবার ডান হাতের তালু চিত করে তর্জনী ও মধ্যমা ভাজ করে অনামিকা ও কনিষ্ঠা আঙুলদ্বয়ের সাহায্যে বাঁ নাসাপথ বন্ধ করে ধীরে ধীরে অতি মৃদুমন্দ গতিতে ডান নাসাপথে বায়ু গ্রহণ করতে হয় । ৩. যতটা সম্ভব শ্বাস নিতে হয় । তারপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসাপথ বন্ধ করে বাঁ নাসা খুলে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হয় ।
সময়কাল:- মনে মনে ছয় থেকে দশ গােনা পর্যন্ত শ্বাসগ্রহণ ও ত্যাগ করতে হয় । অনেকে শ্বাস গ্রহণ অপেক্ষা শ্বাস ছাড়ার সময়কাল দীর্ঘ করেন । আবার অনেকে শ্বাস নেওয়া ছাড়ার পথে কুম্ভক বা দম বন্ধ করে অভ্যাস করেন ।
উপকারিতা:- মানসিক অবসাদ , ক্লান্তি , মনের অস্থিরতা দূর করে । স্মরণশক্তি বৃদ্ধি করে । নাকের ভিতরের সমস্যা দূর করে । ব্লাডপ্রেসার ও হৃদরােগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী ।
সতর্কতা:- যাদের হার্টের রােগ , হাই ব্লাডপ্রেশার আছে তাদের কুম্ভক না করাই শ্রেয় । যাদের ফুসফুস অতি দুর্বল , যারা শ্বাসগ্রহণ করবার পর পূর্ণাঙ্গভাবে শ্বাস ছাড়তে পারে না ( এমফাইসিমা অফ লাংস ) তাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই প্রাণায়াম করা উচিত নয় ।
( গ ) দীর্ঘ ১৫ দিন এই প্রাণায়ামটি অনুশীলনের পরে তুমি তােমার উপলব্বি বর্ণনা করাে । ২
উত্তরঃ- শরীরকে স্বাস্থ্যকর ও ভালাে রাখতে নিয়মিত প্রাণায়াম করা উচিত । দীর্ঘ ১৫ দিন এই প্রাণায়ামটি অনুশীলনের পর আমার নিজেকে অনেক সুস্থ মনে হয় এবং শরীরে কোন ক্লান্তি অনুভব হয় না ।
৪। সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দাও :
( ক ) সংক্রামক রােগ প্রতিরােধের পদক্ষেপগুলি তালিকাভুক্ত করাে । ৪
উত্তরঃ- সংক্রামক রোগ প্রতিরোধের পদক্ষেপ গুলি হল—
১. সব সময় রোগী এবং বাইরের সমস্ত মানুষের সাথে দূরত্ব বজায় রাখা।
২. বাড়ির বাইরে বেরোলেই সব সময় মুখে মাস্ক পরা এবং বারবার সেনিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা।
৩. নিরাপদ ও ফিল্টার যুক্ত পানীয় জল গ্রহণ করা।
৪. সরকার থেকে টিকা দেওয়ার ব্যবস্থা থাকলে স্বাস্থ্য দপ্তর থেকে সংক্রামক রোগ প্রতিষেধক টিকা নেওয়া।
( খ ) কোনাে দেশের মানব উন্নয়ন সূচক কীসের উপর নির্ভর করে ? ৪
উত্তরঃ- কোন দেশের মানব উন্নয়ন সূচক নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত আছে তার উপরে। এর বিচার্য বিষয় গুলি হল—
১. শিশু মৃত্যুর হার
২. সাক্ষরতার হার
৩. কতজন শিশু স্কুলে যায়
৪. জনসাধারণের গড় আয়ু
৫. মোট ডেভলপমেন্ট প্রোডাক্ট ইত্যাদি ।
( গ ) বিদ্যালয়ের স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখাে । ৪
উত্তরঃ- বিদ্যালয় এর স্বাস্থ্যশিক্ষার সুফল গুলি হল—
১. উন্নত শিক্ষার পরিবেশ গড়ে উঠে।
২. শিক্ষার্থীদের বিদ্যালয় উপস্থিতির হার বাড়ে।
৩. বিদ্যালয়ের ছাত্রীদের অধিক নামাঙ্কন।
৪. পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা।
৫. বিদ্যালয়ে নির্মল পরিবেশ গড়ে ওঠে।
৬. শিশুদের অধিকার রক্ষা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন