Model Activity Task Class 8 mathematics Part 6

Model Activity Task Class 8 mathematics Part 6 September 2021, Question and Answer     N E W    


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

গণিত





নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : 

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন ( MCQs ) : 1x4 = 4 

( i ) এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5 : 2 ; এই ধরনের 28 কিগ্রা , পিতলে তামা আছে । 

( a ) 8 কিগ্রা ,        ( b ) 11.2 কিগ্রা , 

( c ) 16.8 কিগ্রা ,   ( d ) 20 কিগ্রা .। 

উত্তরঃ-  ( d ) 20 কিগ্রা .। 

( ii ) বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে । দু - জনে একসঙ্গে 1 দিনে করে 

( a ) `\left(\frac{1}{2} + \frac{1}{3}\right)` অংশ 

( b ) ( 20 + 30 ) অংশ 

( c ) `\left(\frac{1}{20} + \frac{1}{30}\right)` অংশ । 

( d ) `\left(\frac{1}{20} - \frac{1}{30}\right)` অংশ ।

উত্তরঃ- `\left(\frac{1}{20} + \frac{1}{30}\right)` অংশ । 

( iii ) 

( a ) QR < PR        ( b ) PR < PQ 

( c ) QR < PQ        ( d ) QR > PQ 

উত্তরঃ-  ( d ) QR > PQ 

( iv ) ( 2m + 5n ) ( 2m –5n ) এবং mn ( 2m - 5n ) সংখ্যামালা দুটির গ.সা.গু হলাে 

( a ) 1 

( b ) mn ( 2m + 5n ) ( 2m – 5n ) 

( c ) ( 2m + 5n ) 

( d ) ( 2m - 5n )

উত্তরঃ-   ( 2m - 5n )


2. সত্য / মিথ্যা লেখাে ( T / F ) : 1 × 4 = 4 

( i )  `\frac{x^2}a+\frac{a^2}x=\frac{x^2+a^2}{a+x}`

উত্তরঃ-  মিথ্যা ।

( ii ) 

 চিত্রে , x° = 70° – 50°

উত্তরঃ-  মিথ্যা ।

( iii ) হারুণচাচা 1 দিনে কোনাে কাজের `\frac1{10}` অংশ করেন । সম্পূর্ণ কাজটি করতে হারুণচাচার 10 দিন সময় লাগবে ।

উত্তরঃ- সত্য ।

( iv ) 2.25 টাকা, 5 টাকার শতকরা 4.5 

উত্তরঃ- মিথ্যা ।


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : 2 x 2 = 4 

( i ) গণিতের ভাষায় সমস্যাটি হলাে

 গরুর সংখ্যা (টি)   সময় (দিন)   ঘরের পরিমাণ (কাহন)
8 15 4
10 72 x

( a ) সময় স্থির থাকলে গােরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখাে । 

উত্তরঃ-  সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খরের সম্পর্কটি সরল সম্পর্ক। কারণ, সময় নির্দিষ্ট থেকে গরুর সংখ্যা বাড়লে খরের পরিমাণ বেশি লাগবে।


( b ) গােরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাত সম্পর্কটি লেখাে । 

উত্তরঃ- গরুর সংখ্যা নির্দিষ্ট থাকলে সময়ের সঙ্গে খরের সম্পর্কটি সরল সম্পর্ক। কারণ, গরুর সংখ্যা স্থির থেকে সময় বাড়লে খরের পরিমাণ বেশি লাগবে।


( ii ) x² + px + q বীজগাণিতিক সংখ্যামালায় p = a + b এবং q = a × b হলে , সংখ্যামালাটির উৎপাদক দুটি লেখাে । 

উত্তরঃ-    ` x² + px + q`

           ` = x² + (a + b)x + ab`

           ` = x² + ax + bx + ab`

           ` = x (x + a) + b (x + a)`

          `  = (c + a) (x + b)`

`\therefore` সংখ্যামালা টি দুটি উৎপাদক হল যথাক্রমে (c + a) এবং (x + b)


4. যুক্তি দিয়ে প্রমাণ করাে যে , ত্রিভুজের কোনাে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যােগফলের সমান । 5

উত্তরঃ- 

প্রদত্ত : ABC একটি যেকোনাে ত্রিভুজ নিলাম এবং এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ।

    এরফলে বহিঃস্থ কোণ `\angle`ACD এবং অন্তঃস্থ বিপরীত কোণ দুটি `\angle`ABC ও `\angle`BAC উৎপন্ন হলাে ।

 প্রামাণ্য : প্রমাণ করতে হবে যে , `\angle`ACD = `\angle`ABC + `\angle`BAC 

 অঙ্কন : `\triangle`ABC -এর C বিন্দু দিয়ে AB বাহুর সমান্তরাল সরলরেখাংশ CP অঙ্কন করলাম ।

 প্রমাণ : AB || CP এবং BD ছেদক

      `\therefore` `\angle`PCD = অনুরূপ `\angle`ABC  --- ( i )

      আবার AB || CP এবং AC ছেদক

`\therefore``\angle`ACP = একান্তর / BAC  --- ( ii ) 

( i ) ও ( ii ) যােগ করে পাই , `\angle`PCD + `\angle`ACP = `\angle`ABC + `\angle`BAC 

`\therefore``\angle`ACD = `\angle`ABC + `\angle`BAC 

পেলাম, `\angle`ABC + `\angle`BAC = `\angle`ACD 

`\triangle`ABC -এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করায যে বহিঃস্থ কোণ `\angle`ACD উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণদুটি `\angle`ABC ও `\angle`BAC- এর পরিমাপের সমষ্টির সমান । ( প্রমাণিত )








মন্তব্যসমূহ