Model Activity Task Class 8 Poribesh O Bigyan Part 6 September 2021, Question and Answer N E W
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ x ৩ = ৩
১.১ যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলাে – ( ক ) তামা ( খ ) লােহা ( গ ) কাঠ ( ঘ ) অ্যালুমিনিয়াম ।
উত্তরঃ- ( গ ) কাঠ ।
১.২ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলাে – ( ক ) সােডিয়াম ক্লোরাইড ( খ ) অ্যামােনিয়াম সালফেট ( গ ) সালফিউরিক অ্যাসিড ( ঘ ) অ্যাসেটিক অ্যাসিড ।
উত্তরঃ- ( ঘ ) অ্যাসেটিক অ্যাসিড ।
১.৩ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলাে –
( ক ) ডিম → পিউপা → লার্ভা → পূর্ণাঙ্গ
( খ ) ডিম → লার্ভা → পূর্ণাঙ্গ → পিউপা
( গ ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ
( ঘ ) ডিম → পূর্ণাঙ্গ → লার্ভা → পিউপা ।
উত্তরঃ- ( গ ) ডিম → লার্ভা → পিউপা → পূর্ণাঙ্গ ।
২. শূন্যস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
২.১ কোনাে কঠিন অনুঘটককে গুঁড়াে করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ____________ যায় ।
উত্তরঃ- কোনাে কঠিন অনুঘটককে গুঁড়াে করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায় ।
২.২ ____________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে ।
উত্তরঃ- বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে ।
২.৩ ____________ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে ।
উত্তরঃ- ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে ।
৩ . একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ x ২ = ৪
৩.১ জলে অ্যামােনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে ?
উত্তরঃ- অ্যামােনিয়াম ক্লোরাইডের মধ্যে জল যােগ করা হলে অ্যামােনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় এবং তাপ শােষণ কবে , ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায় । এবং এটি বােঝা যায় জলে অ্যামােনিয়াম ক্লোরাইড ( NHCl ) দ্রবীভূত হবার মিনিট দুয়েকের মধ্যেই টেস্ট টিউবের বাইরের গায়ে ফোটা ফোটা জল জমেছে । এই পরিবর্তনে অ্যামােনিয়াম ক্লারাইডের অণুর গঠনের কোনাে পরিবর্তন হয় না এবং পরিবর্তনটি অস্থায়ী সুতরাং , এটি একটি তাসদ্রাহী ভৌত পরিবর্তন ।
৩.২ যক্ষ্মা রােগের লক্ষণ কী কী ?
উত্তরঃ- যক্ষা রােগের লক্ষণগুলি হল—
1.দীর্ঘস্থায়ী মারাত্মকাশি , বুকে ব্যাথা ।
2. অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে ।
3. রাতে শ্বাসকষ্ট দেখা দেয় ।
4. থুতু ও কফের সঙ্গে রক্ত পড়ে ।
5.দুর্বলতা ও ওজন কমে যায় ।
6. ক্লান্তি , খাওয়ায় অনীহা আসে ।
৪. তিন - চারটি বাক্যে উত্তর দাও : ৩ x ২ = ৬
৪.১ কোনাে তরলের বাম্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তরঃ- বাম্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে -
( i ) তরলের প্রকৃতি : এক - একটি তরলের ক্ষেত্রে বাম্পায়নের হার এক - একরকম হয় ।
( ii ) তরলের উপরিতলের বিস্তৃতি : তরলের উপরিতলের বিস্তৃতি বা ক্ষেত্রফল যত বেশি হয় , বাম্পায়নের হারও তত বেশি হয় ।
( ii ) তরলের উষ্ণতা : তরল ও তরল সংলগ্ন বাযুর উষ্ণতা বাড়লে বাম্পায়ন দ্রুত হয় ।
( v ) বায়ু চলাচল : তরলের ওপর বায়ু সঞ্চালন বাড়লে বাম্পায়ন দ্রুত হারে হয় ।
( vi ) তরলের ওপর বায়ুর চাপ : বায়ুমণ্ডলীয় চাপ যত কম হয় , বাম্পায়নের হার তত বেশি হয় । তাই বাম্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয় ।
৪.২ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরি করা হয় ?
উত্তরঃ- কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপােনা তৈরি : -
( i ) সুস্থ ও সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ ও সবল পুরুষ মাছ নেওয়া হয় । মাছের মাথায় মানুষের মতােই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে- এর নাম পিটুইটারি গ্রন্থি । মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশান দেওয়া হয় । আর নিয়ম অনুযায়ী পুরুষ ও স্ত্রী মাছেদের ইনজেকশান দেওয়া হয় ।
( ii ) পিটুইটারি ইনজেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম্বাণু আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে । শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পােনা তৈরি হয় ।
________________

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন